আজ ফিরে না গেলেই কি নয়

Saturday, January 02, 2010

আজ ফিরে না গেলেই কি নয় / Aj fire na geley ki noy
artist: মিতালী মুখার্জী, তপন চৌধুরী
album: Unknown

আজ ফিরে না গেলেই কি নয়
সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়
কিছুটা সময়

ঘাসের আঙিনায় আধো শোয়া
তোমার আমার মুখ জোছনা ধোয়া
এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া
এ যেন নতুন করে তোমাকে পাওয়া
এ যেন নতুন পরিচয়

এমন রুপালী রাত নাই হোক ভোর
শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর
এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা
এ যেন নীরব কোন কাব্য লেখা
এ যেন সুখের অনুনয়

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল / Aj abar shey pothe dekha hoye gelo
artist: ইন্দ্রানী সেন / Indrani Shen
album: Unknown

আজ আবার সেই পথ দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।

ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।

জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
artist: লতা মঙ্গেশকর
album: Unknown
kotha o shur: সলিল চৌধুরী

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর খোল বাহু ডোর
পৃথিবী তোমারে চায়।

আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন
ধরনীর ধুলি হোক চন্দন
টিকা তার মাখে আজ
পরে নাও পরে নাও পরে নাও।

কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাছার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষায়
দিন কাটে ভাগ্যের ভরসায়
তুমি হও একজন তাদেরই
কাঁধে আজ তার ভার
তুলে নাও তুলে নাও তুলে নাও

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

আজ ঝড় ভালোবাসা

আজ ঝড় ভালোবাসা
artist: কৃষ্ণকলি ইসলাম
album / এলবাম: সূর্যে বাঁধি বাসা

আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি
অঙ্গনে আমার..
নেচে নেচে চেয়ে থাকি
দূর পানে আমার…

আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে গাওয়া
ঢেউ তুলে নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া

আকাশ, নীল আকাশ
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা
আকাশ বুকে নিয়ে হাসা

সোনা সোনা, সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্য রকম
খুব অন্য কিছু
খুব ভালো…

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

আজ গানের তালে হৃদয় দোলে

আজ গানের তালে হৃদয় দোলে
artist: অঞ্জন দত্ত, নিমা রহমান

আজ গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসী মন দোলে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।

ঐ কোকিলাটার কুহু কুহু
কার লাগিগো বাজে
এই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে

ঐ দুরে কোথাও রাখাল বাঁশি
পাগল হাওয়ায় ভাসে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।

নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুমকুম আর
খোপার বাঁধন চুলে

পশ্চিম কোনে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

ওগো নিঠুর দরদী

ওগো নিঠুর দরদী / Ogo nithur dorodi
artist: Atul Proshad Shen / অতুলপ্রসাদ সেন
album/movie: Unknown

ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ।
তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন,
মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল,
ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল
তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন।
ওগো নিঠুর দরদী।
ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা।
আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও,
বল ওগো শুনে যাও
তোমার সাথে আছে আমার অনেক কথন।
এ কি খেলছ অনুক্ষণ,
ওগো নিঠুর দরদী।

Link back: BanglaLyrics.evergreenbangla.com
copyright ©2010 - EverGreenbangla.com

Happy New Year 2010 all...

Friday, January 01, 2010

Hey, Happy new year all... Happy new year 2010..... I hope এই দিনে পুরোনো দিনের সব খারাপ স্মৃতি ভুলে ভালো যা কিছু আছে তাই নিয়ে একসাথে নতুনের আহবানে সাড়া দেই। আমি আশা করি " নতুন বছর ২০১০! " আপনাদের সকলের জীবনে সুন্দর হয়ে, কল্যানময় হয়ে আসুক। ধন্যবাদ।

Categories

Ads 468x60px