Showing posts with label Monpura. Show all posts
Showing posts with label Monpura. Show all posts

Sonai hay hayre

Sunday, April 12, 2009

Sonai hay hayre
সোনাই হায় হায়রে (মনপুরা)
কথা: গিয়াস উদ্দিন সেলিম
সুর : সংগ্রহ
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।

ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার ।।

বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।

Age Jodi Jantam Re Bondhu

Age jodi jantam re bondhu
আগে যদি জানতাম রে বন্ধু (মনপুরা)
কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম
কন্ঠ : মমতাজ ও কৃষ্ণকলি

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।

উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।

Nithua Pathare

Nithua Pathare


নিথুয়া পাথারে (মনপুরা)


কণ্ঠ : ফজলুর রহমান বাবু


নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।


চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।


নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

Amar Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi (Monpura)
আমার সোনার ময়না পাখি (মনপুরা)
কথা *ও সুর: মোহাম্মদ ওসমান খান ( Md. Osman Khan)
কন্ঠ: অর্ণব/Arnob


আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
----------------------------------------------------------------------------------------------

[caption id="attachment_1242" align="aligncenter" width="364" caption=":: Amar Shonar Moyna Pakhi by Arnob from the Movie MONPURA... :: LyricsDemon.wordpress.com"]bolna tui bola my hridoy khan... [/caption]

Shonaro palongker ghore - সোনার ও পালঙ্কের ঘরে

Friday, January 23, 2009

সোনার ও পালঙ্কের ঘরে
ছবি/অ্যালবাম: মনপুরা
শিল্পী: কৃষ্ণকলি

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে...

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,
এপার ওপার কোন পার একা (২ বার)

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে...

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আসা (২ বার)

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে,

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে...



Shonar o palongker ghore


Movie/Album: Monpura


Singer/Artist: Krishnokoli



shonar o palongker ghore, likhe rekhe chilam nare/dare,


jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



buker vetor nona batha, chokhe amar jhore kotha,


epar opar kon par eka (2times)



jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



mejher opor akash ore, nodir opar pakhir basha,


mone bondhu boro asha (2times)



jao pakhi jare ure, tare koiyo amar hoye,


chokh jole lay dekhbo tare, mon chole jay odur dure,



jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



shonar o palongker ghore, likhe rekhe chilam nare/dare,


jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...


Categories

Ads 468x60px